

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। আদালতের নির্দেশনার আলোকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
জানা যায়, বিষয়টি নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট রিটের আদেশ এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পূর্বে জারি করা প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৭ নভেম্বর ২০২৪ তারিখে জারি করা স্মারকের মাধ্যমে ঘাটাইল উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে আদালতের আদেশের আলোকে সেই প্রজ্ঞাপন বাতিল করে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুল্লাহ বলেন,আমরা হাইকোর্টে রিট করেছিলাম সেটার প্রেক্ষিতে আজকে পরিপত্র জারি করেছে। আবার আমরা পূণরায় বহাল হলাম। আমরা সকল চেয়ারম্যান আইনের প্রতি সম্মান জানিয়ে আমাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করবো।
এ বিষয়ে টাঙ্গাইলের স্থানীয় সরকার শাখার উপপরিচালক (উপসচিব) মাহফুজুল আলম মাসুম বলেন,আদালতের একটি নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমাদের বিভাগীয় কমিশনার তদন্ত করে সঠিক তথ্য পাওয়ায় চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহাল করার জন্য নির্দেশ দেয়। যার ফলে চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনটি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তর ও ইউনিয়ন পরিষদগুলোতে পাঠানো হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
মন্তব্য করুন
