রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে অতিরিক্ত ভাড়া আদায়, পরিবহনকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়ে একটি পরিবহনকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়।

শনিবার বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। অভিযানে রাবনা বাইপাস এলাকায় যাত্রীবাহী বিভিন্ন বাসে ভাড়া তালিকা যাচাই-বাছাই করা হয় এবং যাত্রীদের কাছ থেকে আদায়কৃত ভাড়া সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়।

এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় অভি ক্লাসিক পরিবহনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বেশ কয়েকটি পরিবহনকে সতর্ক করে ভবিষ্যতে নির্ধারিত ভাড়ার বেশি আদায় না করার নির্দেশনা দেওয়া হয়।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন,যাত্রীদের স্বার্থ রক্ষা ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যাত্রীদের কোনো অভিযোগ থাকলে সরাসরি ভোক্তা অধিদপ্তরে জানানোর আহ্বান জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X