বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্রাব করা নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতা খুন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৯:৫৮ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

সিলেটে প্রস্রাব করা নিয়ে দ্বন্দ্বের জেরে এক বিএনপি নেতা খুন হয়েছেন। শাহপরান থানাধীন পীরেরবাজার এলাকার মোকামেরগুলে তুচ্ছ ঘটনায় এ হত্যাকাণ্ড ঘটে।

খুন হওয়া আব্দুর রহমান (৬৫) খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

নিহত আব্দুর রহমান একই এলাকার শাহ সুন্দর মাজারের খাদেম ছিলেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে জানায়, বুধবার বিকালে সড়কের পাশে অভিযুক্ত সুমন আহমদ প্রস্রাব করার সময় আব্দুর রহমান বাধা দেওয়ায় প্রথমে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এরপর আব্দুর রহমানের ছেলে মারধর করলে সুমন পাল্টা ইট দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করেন। সংঘর্ষে আহত আব্দুর রহমান ও অভিযুক্ত সুমন আহমদ দুজনকেই বুধবার রাতে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে আব্দুর রহমান মারা গেলেও অভিযুক্ত সুমন আহমদ হাসপাতাল থেকে কোনো এক সময় পালিয়ে যায়। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup