

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেটে দলের সমাবেশে বর্তমান সরকারকে গালি দিয়ে পরে নিজের ফেসবুকে দুঃখ প্রকাশ করে পোস্ট দিয়েছেন সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান।
প্রকাশ্যে এমন গালি দেওয়ার পর সিলেটজুড়ে সমালোচনার ঝড় শুরু হলে তিনি দুঃখ প্রকাশ করেন।
জানা গেছে, জ্বালানি তেল, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সিলেট নগরের কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে সিলেট মহানগর জামায়াত। সেই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির জেলা আমির মাওলানা হাবিবুর রহমান তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে ‘ফুঙ্গা’ বলে আখ্যা দেন। সিলেটি ভাষার শঙ্ক ফুঙ্গা অর্থ যার বংশ পরিচয় নেই। তার এমন গালির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম নেয়।
এ ঘটনার পর শুক্রবার (৫ মে) সকালে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন মাওলানা হাবিব। পোস্টে তিনি লেখেন, ‘গতকাল জ্বালানি তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে আমার বক্তব্যে সিলেটি ভাষার একটি শব্দ চয়ন মোটেই ঠিক হয়নি। আমার শুভাকাঙ্ক্ষীসহ অনেকেই কষ্ট পেয়েছেন। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
