শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এম এ মালিক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম
ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দিচ্ছেন আলহাজ্ব এম এ মালিক
expand
ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দিচ্ছেন আলহাজ্ব এম এ মালিক

সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালিক বলেছেন, দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দলীয় ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সিলেট দক্ষিণ সুরমা তেলিবাজার মাঠে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

ইফতার মাহফিলে এম এ মালিক বলেন, “আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং দেশের মানুষের কল্যাণ কামনা করবেন।” তিনি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় নেতাকর্মীদের স্বাগত জানান।

তিনি বলেন, দক্ষিণ জেলা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। উপস্থিত সিলেটের দুইজন সম্মানিত মন্ত্রীদয়ের সহযোগিতা কামনা করে তিনি আশা প্রকাশ করেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।

তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই এগিয়ে নেওয়া হবে। এ লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মহান আল্লাহর কাছে দেশের শান্তি, অগ্রগতি ও জনগণের কল্যাণ কামনা করে বক্তব্য শেষ করেন এম এ মালিক।

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন সভাপতিত্বে দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালযের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধান বক্তা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিশেষ অতিথি এমপি এমরান আহমেদ চৌধুরী, রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউকে কো-অর্ডিনেটর কামাল উদ্দিন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সিলেট জেলা, মহানগর, সকল উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X