

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হাওরের বাঁধ নির্মাণে দুর্নীতি প্রতিরোধে পাহাড়াদারের ভূমিকা পালন করবে সরকার। অতীতে বাঁধ নির্মাণ কাজে অনিয়ম হলেও এবার কোন ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সুনামগঞ্জে ধর্মপাশা জামালগঞ্জ ও তাহিরপুরে হাওরের বিভিন্ন ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, ডুবন্ত বাঁধ নির্মাণ মাধ্যমে হাওরের ফসলের সুরক্ষা দিয়ে আসছে সরকার। বিগত সময়ে বাঁধ নির্মাণ কাজে অনিময় দুর্নীতি হয়েছে। নির্বাচিত সরকার এ ব্যাপারে সচেষ্ট রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করা হচ্ছে। তিনি নিয়মিত হাওরাঞ্চলের খোঁজখবর রাখছেন।
হাওরে এসব মহতী উদ্যোগনগুলো যেনো দুর্নীতি কারনণ সরকারের বদনাম না-হয় সেজন্য সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করবে। এ ব্যাপারে সংশ্লি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক কর্মী ও সচেতন নাগরিকদের সচেতন থাকতে আহ্বান মন্ত্রীর।
নদী ও খাল খননের ব্যাপারে পানিসম্পদ মন্ত্রী বলেন, সরকার খাল ও নদী খননের ব্যাপারে সচেষ্টা রয়েছে। ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে খনন কাজ করা হবে। সরকারে এসব কাজে পাহারাদারের ভূমিকায় থাকবে বলে জানান তিনি।
পানিসম্পদ মন্ত্রী হাওর এলাকার সাধারণ কৃষকদের সাথে কথা শুনেন এবং বাঁধের কাজ সুচারুপে করতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের ৪টি আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, কয়ছর এম আহমেদ, নুরুল ইসলাম, কামরুজামান কামরুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
