

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (১৪ এপ্রিল) কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন। প্রথম ধাপে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে।
টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে কবির হোসেন নামে এক কৃষক আবেগাপ্লুত হয়ে বলেন, এতদিন কৃষকদের রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি ছিল না; এই কার্ডের মাধ্যমে তারা প্রথমবারের মতো সেই স্বীকৃতি পাচ্ছেন।
তবে তার এ বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কবির হোসেনকে নিয়ে ভুয়া ও এআই-নির্মিত ছবি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হয়। এসব ছবিতে তাকে কৃষক নন বলে দাবি করে বলা হয়, তাকে কৃষক সাজিয়ে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ানো হয়েছে।
জানা গেছে এসব ছবি কবির হোসেন নিজেই এআই দিয়ে তৈরি করে অনলাইনে ছড়িয়েছেন।
তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে বলা হয়, ''ছবিগুলো তিনি নিজেই (কৃষক কবির হোসেন) এআই দিয়ে তৈরি করে পোস্ট করেছিলেন, তার আইডি থেকেই বিভ্রান্ত হয়ে সবাই আসল হিসেবে প্রচার করছে।''
জানা গেছে, তাজমহলের সামনে, মক্কায় পবিত্র কাবা ঘরের সামনে, বিভিন্ন নারীর সঙ্গে সমুদ্র ভ্রমণসহ নানা স্থানে এআই দিয়ে ছবি তৈরি করে শেয়ার করে থাকেন তিনি।
মন্তব্য করুন
