

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সুনামগঞ্জের ৫টি আসনের বিএনপির ৫ প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মোহাম্মদ ইলিয়াস মিয়া জেলা ৫ আসনের ৫ প্রার্থীর বিজয়ী নাম ঘোষণা করেন।
বিশেষ করে সুনামগঞ্জ ১ আসনে (তাহিরপুর –জামালগঞ্জ –মধ্যনগর ও ধর্মপাশা ) আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ১৬১৭৭৪ ভোট পেয়েছেন। সেই সাথে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী (দাঁড়িপাল্লা) তোফায়েল খান পেয়েছেন ৯২৯৬৬ ভোট।
এছাড়াও সুনামগঞ্জ ১ আসনে গণভোটের চূড়ান্ত ফলাফল বৈধ ভোটের সংখ্যা ৫ লাখ ১ হাজার ৫৩০ হ্যাঁ-১ লাখ ৪২ হাজার ৮১৩ না-৬৯ হাজার ৫৯৪ জন।
সুনামগঞ্জ ২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষের প্রতীক নিয়ে পেয়েছেন ৯৯৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী শিশির মনির (দাঁড়িপাল্লা ) প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩২২০ ভোট। মূলত এই আসনের ১১১টি ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করেছেন ভোটাররা।
এদিকে, সুনামগঞ্জ ২ আসনে গণভোটের চূড়ান্ত ফলাফল বৈধ ভোটের সংখ্যা ১৩৮২৩৩ বাতিলকৃত ভোটের সংখ্যা২৮২৫৩ । হ্যাঁ-৬৭৪১০ না-৭০৮২৩।
এছাড়াও সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে নির্বাচনী লড়াই হয়েছে। যেখানে ১৪৮টি ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করেছেন শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের ভোটাররা। তবে এই আসনে বিএনপির প্রার্থী কয়ছর আহমদ আহমদ (ধানের শীষ প্রতীক) ৯৭হাজার ৩১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আনোয়ার হোসেন (তালা প্রতীকে) ৪২ হাজার ২২৬ ভোট পেয়েছেন।
সুনামগঞ্জ ৩ আসনে গণভোটের চূড়ান্ত ফলাফল বৈধ ভোটের সংখ্যা ১৩৮৬৯৩ বাতিলকৃত ভোটের সংখ্যা ২৫৮০৮ । হ্যাঁ- পক্ষে ৯৩২৭৪ না পক্ষে ৪৫৪১৯।
সুনামগঞ্জ ৪ আসনে জামায়াত প্রার্থী সামছ উদ্দিনকে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী অ্যাড.নুরুল ইসলাম নুরুল। মূলত সুনামগঞ্জ ৪ আসনে ১১৬ টি ভোট কেন্দ্রে ভোটাররা ভোট প্রয়োগ করেন। যেখানে এই আসনের ধানের শীষের প্রতীক নিয়ে অ্যাড. নুরুল ইসলাম নুরুল পেয়েছেন ৯৮০৯২ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী সামছ উদ্দিন পেয়েছেন (দাঁড়িপাল্লা) ৭৫৭৩৫ ভোট।
এছাড়াও সুনামগঞ্জ ৪ আসনে গণভোটের চূড়ান্ত ফলাফল বৈধ ভোটের সংখ্যা ১৭৭৭৪৭ বাতিলকৃত ভোটের সংখ্যা ৩১৫৮৯ হ্যাঁ পক্ষে ১২৩৮২৯ না পক্ষে ৫৩৯১৮ ।
এদিকে সুনামগঞ্জ ৫ আসেনেও বিএনপির প্রাথী কলিম উদ্দিন আহমদ মিলন বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষের প্রতীক নিয়ে পেয়েছেন ১৫১৯১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আব্দুল সালাম মাদানি (দাঁড়িপাল্লা) প্রতীকে ১০২১২১ ভোট পেয়েছেন।
সুনামগঞ্জ ৫ আসনে গণভোটের চূড়ান্ত ফলাফল বৈধ ভোটের সংখ্যা ২২৪৪৫৪ বাতিলকৃত ভোটের সংখ্যা ৩৯১৪১। হ্যাঁ- পক্ষে ১৪৭৯২৪ না পক্ষে ৭৬৫৩০।
সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ইতিমধ্যে সুনামগঞ্জের ৫টি এক আসনের আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেছি। সুনামগঞ্জের ৫ আসনে বিএনপির ৫ প্রার্থী বিজয়ী হয়েছেন।
মন্তব্য করুন