শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরের ৪টিতে বিএনপির জয়, ১টিতে স্বতন্ত্র

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১ এএম
চাঁদপুরের পাঁচটি আসনের বিজয়ীরা
expand
চাঁদপুরের পাঁচটি আসনের বিজয়ীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে ৪টি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থীরা। শুধুমাত্র চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী এম এ হান্নান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাঁচটি আসনের ৭১১টি (পোস্টাল ব্যালটসহ) ভোট কেন্দ্রের এসব তথ্য জানা গেছে।

চাঁদপুর-১ (কচুয়া) : এই আসনে ১১০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, ধানের শীষের প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট। তার প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) : এই আসনে ১৫৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যে জানা গেছ, এই আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মো. জালাল উদ্দিন পেয়েছেন ১লাখ ৭২হাজার ৫০৬ভোট। তার প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় (এলডিপি) ছাতা প্রতিকের প্রার্থী মো. বিল্লাল হোসেন পেয়েছেন ৫৭ হাজার ৪৭৩ ভোট।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) : এই আসনে ১৬৬ কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ পেয়েছেন ১ লাখ ৬৫হাজার ৪০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াত মনোনীত প্রার্থী মো. শাহজাহান মিয়া পেয়েছেন ১ লাখ ৮৬৫ ভোট।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) : এই আসনে ১১৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী (চিংড়ি মাছ) এম এ হান্নান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৪ হাাজার ১৭৫ ভোট। প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতিকের প্রার্থী মো. হারুনুর রশিদ পেয়েছেন ৬৯ হাজার ১৫৫ ভোট।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি): এই আসনের ১৫৮টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৮০ হাজার ৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী মো. মমিনুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় জোটের এলডিবির ছাতা প্রতিকের প্রার্থী মো. নেয়ামুল বশির পেয়েছেন ৭১হাজার ৮৫০ ভোট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X