

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জে থানা সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখা।
সোমবার সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলে জেলার বিভিন্ন থানা শাখার সভাপতি ও সেক্রেটারিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সেক্রেটারি মো. রেজওয়ানুল্লাহ শোয়াইব।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার আমির অধ্যাপক মো. আব্দুল লতিফসহ জেলা ও থানা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে বক্তারা রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে তাকওয়া অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তারা।
মন্তব্য করুন