

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তানভীর আহমেদ মিঠু (২৮) ও আশিক আহমেদ (১৬) নামে ২ জন কনটেন্ট ক্রিয়েটর কে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুজেই উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উল্লাপাড়া পৌরসভার পশ্চিমপাড়া ৩ পিস ইয়াবাসহ আশিক আহমেদ নামে একজন কে আটক করে পুলিশ। এসময় মোটরসাইকেল আরোহী তানভীর আহমেদ মিঠুকেও আটক করা হয়।
জানা যায় তানভীর আহমেদ মিঠু ও আশিক আহমেদ নামে ২ জন কনটেন্ট ক্রিয়েটর ফেজবুকে ফানি কন্টেন্ট তৈরি করে। তাদের সাথে কথা বলে জানা যায় দুজনেই একসাথে কাজ করেন। তবে আশিক আহমেদ মিঠু বলেন আশিক এর কাছে ৩ পিস ইয়াবা ছিলো, তার কাছে ছিলো না, সে তাকে মোটরসাইকেলে বহন করেছে এটাই তার অপরাধ।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ বলেন গ্রেপ্তারকৃতদের ১ মাসের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করেছে, এছাড়াও অনাদায়ে আরো ৩ দিনের কারাদণ্ড দিয়েছেন।
মন্তব্য করুন