সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধার মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম
সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধার মৃত্যু 
expand
সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধার মৃত্যু 

সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগার চরে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও দুইজন

দুর্ঘটনায় নিহত চাঁদ মিয়া (৭০) উপজেলার মালতিডাঙ্গা নতুন পড়া গ্রামের মৃত বানিজ উদ্দিন সরকারের পুত্র এবং সাবেক সেনা সদস্য ছিলেন।

নিহতের খালাতো ভাই আহসান হাবিব ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মালতিডাঙ্গা নতুন পড়া গ্রাম থেকে চাচার সাথে দেখা করার উদ্দেশ্যে শাহজাদপুরের দিকে ব্যাটারি চালিত অটোভ্যানে রওনা হন আহসান হাবিব ও সাবেক সেনা সদস্য মুক্তিযোদ্ধা চাঁদ মিয়া।

দরগার চর এলাকায় পৌঁছালে লোহার পাইপ বোঝাই একটি ইঞ্জিন চালিত (করিমন) গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটি উল্টে যায়।

এসময় ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে পড়লে লোহার পাইপের সাথে ধাক্কা লাগে চাঁদ মিয়ার। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এছাড়া ভ্যানের চালকসহ গুরুতর আহত দুজন। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ ও আহতদের উদ্ধার করে।

এ বিষয়ে শাহজাদপুর থানার এসআই আনোয়ার হোসেন জানান, ‘ঘটনার পরপরই আমরা সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করেছি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন