সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডাকাতি করতে গিয়ে হাতেনাতে অস্ত্রসহ যুবদল কর্মী আটক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম
আটকৃত ফারুক
expand
আটকৃত ফারুক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতি করতে গিয়ে দেশীয় অস্ত্রসহ ফারুক নামে এক যুবককে স্থানীয়রা আটক করেছেন।

ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে।

আটককৃত ফারুক বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের যুবদল কর্মী হিসেবে পরিচিত। স্থানীয়রা জানিয়েছেন, ভোরে কবিরাজ বাড়ির সামনে সুমন নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতির চেষ্টা চলছিল।

বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে এসে ফারুককে অস্ত্রসহ ধরে ফেলেন।

পুলিশ এসে তাকে হেফাজতে নেয় এবং তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। ফারুকের সঙ্গে থাকা তিন সহযোগী পালিয়ে গেছে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম জানিয়েছেন, ডাকাতি করার সময় সাধারণ মানুষ তাদের উপস্থিতি টের পেয়ে একজনকে আটক করে। এই ঘটনায় চুরি ও অস্ত্র আইনে মামলা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন