সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে যৌথ বাহিনীর নিরাপত্তা মহড়া

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২০ পিএম
নির্বাচন উপলক্ষে শেরপুরে যৌথ বাহিনীর নিরাপত্তা মহড়া
expand
নির্বাচন উপলক্ষে শেরপুরে যৌথ বাহিনীর নিরাপত্তা মহড়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর জেলায় যেকোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে জেলা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাবসহ যৌথ বাহিনী শেরপুরের প্রধান প্রধান সড়কে মহড়া পরিচালনা করেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড, বাজার এলাকা ও জনবহুলস্থানে এই মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় অংশ নেওয়া বাহিনীগুলো নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার বার্তা দেয়।

যৌথবাহিনী জানায়, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরণের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর এ তৎপরতা আরও জোরদার করা হবে। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি হবে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X