

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিগত সময়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলায় পুলিশ বাদী হতো উল্লেখ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ৫ আগস্টের পর গত দুই বছরে পুলিশ বাদী হয়ে একটি মিথ্যা বা গায়েবি মামলাও করেনি। এখন আগের মতো নির্বিচারে মিথ্যা ও গায়েবি মামলা হয় না বলেও দাবি করেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
আইনমন্ত্রী বলেন, বিগত সময়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলায় বাদী হতেন পুলিশ। আমার জানামতে, গত দুই বছরের মধ্যে ৫ আগস্টের পরে পুলিশ বাদী হয়ে এরকম মিথ্যা গায়েবি মামলা একটিও করেনি।
তবে কোনো ব্যক্তি বা ভুক্তভোগীর পরিবার কারও বিরুদ্ধে মামলা করলে পুলিশকে তা তদন্ত করতে হবে বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, এখন একজন ইন্ডিভিজুয়াল যদি ভিকটিম বা ভিকটিমের পরিবার যদি কারও বিরুদ্ধে একটা মামলা করেন, পুলিশ সেটা খতিয়ে দেখবে, তদন্ত করবে। কিন্তু উনি মামলা নিতে অস্বীকার করতে পারবেন না। আইন তাকে সে ক্ষমতা দেয় না।
মামলা গ্রহণ ও তদন্তের ক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা গড়ে তোলার কথা উল্লেখ করে মো. আসাদুজ্জামান বলেন, এটা একটা ব্যালেন্সের জায়গা আমরা আনছি এবং আপনারা এটা অ্যাপ্রিশিয়েট করবেন।
তিনি আরও বলেন, আগের মতো ওই রকম র্যান্ডম মিথ্যা গায়েবি মামলা এখন হয় না।
আইনমন্ত্রীর দাবি, মামলা গ্রহণের ক্ষেত্রে পুলিশের দায়িত্ব ও ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা হচ্ছে। একই সঙ্গে কোনো ব্যক্তি বা ভুক্তভোগী পরিবারের অভিযোগকে আইনি প্রক্রিয়ার বাইরে রাখার সুযোগও নেই।

