

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জামায়াতের বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কিত ঘটনার নেপথ্য কারণ ও জামায়াতে ইসলামীর কঠোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য, দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, সেই তরুণী নিজেই অন্যত্র বিয়ে না করে আজীবন এমপি গাজী নজরুলের সেবায় নিয়োজিত থাকার চরম আবদার করেছিলেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা সদর উপজেলার ৫ নং শিবপুর ইউনিয়নের গোটাঘাটা মসজিদে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য বলেন।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সর্বস্তরের জনগণ।
অনুষ্ঠানে ভাইরাল ভিডিও ও বিতর্কিত বিয়ের সত্যতা তুলে ধরে বক্তব্য দিতে গিয়ে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, এমপি সাহেবের বড় ওয়াইফ সহ সবাইকে আমরা ডেকে নিয়ে বসে আলাপ-আলোচনার পর যা বুঝলাম- ওই মেয়েটির আবদার করেছিল—‘আমি অন্য জায়গায় বিয়ে করবো না, আমি যতদিন বাঁচবো এমপি সাহেবকে সেবা করে যাবো।’
তিনি জানান, মেয়েটির এই অগাধ দাবির মুখে তার মা-বাবা বাধ্য হয়ে তাদের বাড়িতে পরিবারের বিবাহের ব্যবস্থা করছে। কিন্তু কাজটা হয়েছে অসামাজিক। অনৈতিক না; অসামাজিক। এই অসামাজিক কাজের কারণে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এমপি সাহেবের সংগঠন থেকে সম্পূর্ণ তাকে বহিষ্কার করা হয়েছে।
শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণসংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা শাহাদাত হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা শূরা সদস্য মাওলানা মোশাররফ হোসেন এবং সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী জনাব শহীদ হাসান।