

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসানীতি কঠোর করেছে চারটি দেশ। ইরান, বলিভিয়া, কেপ ভার্দে ও নিকারাগুয়া ভারতীয় নাগরিকদের দেওয়া ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসার সুবিধা বাতিল বা সীমিত করেছে। ফলে আগে এসব দেশে তুলনামূলক সহজে প্রবেশ করা যেত, এখন সেখানে আগাম অনুমোদন বা ভিসা সংগ্রহ বাধ্যতামূলক হয়ে উঠছে।
এরই মধ্যে হেনলি পাসপোর্ট ইনডেক্সে ভারতের অবস্থানও কিছুটা পিছিয়েছে। সর্বশেষ সূচকে দেশটির পাসপোর্ট ৮১তম স্থানে রয়েছে। বর্তমানে ভারতীয়রা ৫৫টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পাচ্ছেন, যা এক বছর আগেও ছিল ৫৭টি দেশে।
ইরান ২০২৫ সালের নভেম্বর থেকে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি কর্মসূচি স্থগিত করেছে। ফলে দেশটিতে যেতে হলে এখন আগেই ভিসা নিতে হবে।
একই পথে হেঁটেছে বলিভিয়াও। দেশটি অন-অ্যারাইভাল ভিসা ব্যবস্থা বাতিল করায় ভারতীয় ভ্রমণকারীদের যাত্রার আগে অনলাইনে ই-ভিসার আবেদন, প্রয়োজনীয় নথি জমা এবং অনুমোদনের অপেক্ষা করতে হবে।
আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে ২০২৬ সালের শুরু থেকেই ভারতসহ ৯৬টি দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বন্ধ করেছে। এর ফলে দেশটিতে যেতে আগাম ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা ছাড়া বিকল্প থাকছে না।
অন্যদিকে নিকারাগুয়ার নতুন অভিবাসন নীতির আওতায় ভারতীয় নাগরিকদের 'ক্যাটাগরি সি' বা কনসালটেড ভিসা শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া এই নিয়ম অনুযায়ী, দেশটিতে ভ্রমণের আগে সংশ্লিষ্ট অভিবাসন কর্তৃপক্ষের পূর্বানুমোদন নেওয়া বাধ্যতামূলক।
সূত্র: এনডিটিভি