

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গিবীপুর গ্রামে কালবৈশাখী ঝড়ে তালগাছ ভেঙে পড়ে শারমিন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকাল ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শারমিন গিবীপুর গ্রামের আব্দুর রউফের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশু শারমিন। এসময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে একটি তালগাছ ভেঙে তার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট ডা. জিয়াউর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।