বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে মিজ কাউসার আজিজ পদায়ন

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৪ পিএম
মিজ কাউসার আজিজ
expand
মিজ কাউসার আজিজ

সাতক্ষীরায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মিজ কাউসার আজিজকে পদায়ন করেছে সরকার। তিনি বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মিজ কাউসার আজিজকে সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ ইসমাইল হোসেন।

এর আগে, ২০২৫ সালের শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক প্রজ্ঞাপনে সাতক্ষীরার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মিজ আফরোজা আখতারকে নিয়োগ দিয়েছিল সরকার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন