সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

পুঠিয়ায় ট্রাক চাপায় শিক্ষক নিহত

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পাথরবোঝাই ড্রাম ট্রাকের চাপায় এক শিক্ষক নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নাটোর–রাজশাহী মহাসড়কের পুঠিয়া সদরের ফায়ার সার্ভিস অফিসের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক আব্দুর রাজ্জাক (৫০) উপজেলার ধোপাপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে। তিনি সৈয়দপুর উচ্চ বিদ্যালয়–এর শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলে যাওয়ার পথে আব্দুর রাজ্জাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় রাজশাহীর দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পাথরবোঝাই ড্রাম ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকটি তাকে টেনে নিয়ে গিয়ে পিষে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, নিহত শিক্ষক প্রায় ২০ বছর ধরে বেতনবিহীনভাবে শিক্ষকতা করে আসছিলেন। সম্প্রতি তার বেতনের অনুমোদন মিলেছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শী জিন্না আলী বলেন, “স্যার রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ ট্রাক এসে তুলে নিয়ে পিষে দিয়ে চলে যায়।”

এ বিষয়ে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঘাতক ট্রাকটি তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X