মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ী প্রতি‌নি‌ধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১০:১৬ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে রামদিয়া-বহরপুর পাকা সড়কের উপর এ দুর্ঘটনা ঘটে ব‌লে জানায় বালিয়াকান্দি থানার ওসি আব্দুর রব তালুকদার।

নিহত আমেনা বেগম উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আসমত শেখের স্ত্রী।

স্থানীয়‌দের বরা‌তে বালিয়াকান্দি থানার ওসি আব্দুর রব তালুকদার জানায়, আমেনা বেগম উপজেলার পদমদী গ্রামে বসবাসরত তার ছেলে আব্দুল শেখের বাড়ি থেকে নিজ বাড়ি গোবিন্দপুরে ফিরছিলেন ব‌্যাটা‌রি চা‌লিত ভ‌্যা‌নে। হঠাৎ তার ওড়না‌টি ভ‌্যা‌নের চাকায় পেঁ‌চি‌য়ে ঘটনাস্থ‌লেই তার মৃত‌্যু হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে যান।

ওসি আব্দুর রব তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থ‌লে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন