শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০২:৪৭ পিএম
উদ্ধার করা হয়েছে দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি
expand
উদ্ধার করা হয়েছে দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি

উদ্ধার করা হয়েছে দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মায় পড়ে যায়।

ফায়ার সার্ভিস জানায়, এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

গাড়িতে কোনো যাত্রী ছিলো না। ড্রাইভার ও হেলপার গাড়ি থেকে নামতে গিয়ে সামন্য ব্যাথা পেয়েছে। বাস উদ্ধারে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও কোস্ট গার্ড কাজ করেছে। উদ্ধারকারী জাহাজ হামজা ও উদ্ধারকাজে যোগ দিয়েছে ডুবুরি দল।

অবশেষে বেলা ১২টার দিকে বাসটি উদ্ধার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন