

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীর কলাবাগান এলাকায় গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১০ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১৫ মিনিট থেকে ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে কোস্ট গার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান। অভিযান চলাকালে একটি কাটার মেশিন ও দুটি ক্যারিং বডি জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৪ লঙ্ঘনের অভিযোগে একই আইনের ১৫ ধারা অনুযায়ী প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জব্দকৃত কাটার মেশিন ও ক্যারিং বডিগুলো দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন