শনিবার
২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৮:৪৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় ৪ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে নদীতে ঝড়ো হাওয়া ও বৃষ্টি কমে গেলে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম তপু বলেন, হঠাৎ করেই নদীতে ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয়। ঝড়ো হাওয়ার কারণে নদী উত্তাল হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এ সময় পাটুরিয়া প্রান্তে ৮টি ফেরি ও দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরি ঘাটে নোঙর করা হয়েছে। তবে মাঝ নদীতে কোনো ফেরি নেই। বৈরী আবহাওয়া কেটে গেলে সকাল ৭টার দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন