বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালুখালীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০২:১০ এএম
আটক যুবক জাকির হোসেন জনি।
expand
আটক যুবক জাকির হোসেন জনি।

রাজবাড়ীর কালুখালী উপজেলায় মাদক সেবনের সময় জাকির হোসেন জনি (২৫) নামে এক যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার মহেন্দ্রপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনার সময় মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। আটক জাকির হোসেন জনি মহেন্দ্রপুর এলাকার সায়েজ মল্লিকের ছেলে।

পরে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরে সাজা পরোয়ানামূলে তাকে জেল হাজতে পাঠানোর জন্য কালুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Bosnia-Herz VS Qatar
70'
2 - 1
29' Kerim Alajbegovic
34' Mahmoud Abunada
42' Hassan Al-Haydos
World Cup