মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে পাংশার মানুষ: এমপি হারুন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম
হারুন অর-রশিদ
expand
হারুন অর-রশিদ

প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে রাজবাড়ীর পাংশা উপজেলার অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারগুলো। এই কার্ডের মাধ্যমে উপকারভোগীরা ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা পাবেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব তথ্য জানান রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর-রশিদ।

সংসদ সদস্য বলেন, নির্বাচনি ইশতেহার ও ঘোষিত ‘৩১ দফা’ কর্মসূচির অন্যতম প্রতিশ্রুতি ছিল ‘ফ্যামিলি কার্ড’ চালু করা। তারই ধারাবাহিকতায় সারাদেশের ১৪টি উপজেলার মধ্যে পাংশা উপজেলাকে পাইলট প্রকল্পের প্রথম ধাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে যাচাই-বাছাই শেষে প্রকৃত অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারগুলোর হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, “এই কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনাও রয়েছে। যাতে একজন উপকারভোগী একাধিক সহায়তা সুশৃঙ্খলভাবে পেতে পারেন।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup