শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় বিএনপি নেতা ইব্রাহিম হোসেনের জানাজা সম্পন্ন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ পিএম
পাংশায় বিএনপি নেতা ইব্রাহিম হোসেনের জানাজা সম্পন্ন
expand
পাংশায় বিএনপি নেতা ইব্রাহিম হোসেনের জানাজা সম্পন্ন

পাংশা উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি ও পাংশা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানের ভাই মো. ইব্রাহিম হোসেন খানের (নেপাল) নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তারাবির নামাজের পর রাত ১০টায় পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরদুর্লভদিয়া ৮ নম্বর ওয়ার্ডের চরদুর্লভদিয়া গোরস্থান সংলগ্ন মাঠে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে তাকে চরদুর্লভদিয়া গোরস্থানে দাফন করা হয়।

এসময় উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. হারুন অর-রশিদ, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী খান, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান প্রমূখ।

তার নামাজে জানাজায় এসময় রাজবাড়ী জেলা, পাংশা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রায় এক হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

পাংশা পৌর শহরের নারায়ণপুর নিবাসী এবং পাংশা থানার মোড়ে বসবাসরত মরহুম ইসমাইল হোসেন খানের তৃতীয় পুত্র মো. ইব্রাহিম হোসেন খান (নেপাল) পহেলা রমজান দুপুর ১টায় ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। জানা যায়, প্রায় আড়াই বছর আগে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X