বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ১৮ মাস পর আ.লীগ কার্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম
আ.লীগ কার্যালয়ে উড়ছে জাতীয় পতাকা
expand
আ.লীগ কার্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

দীর্ঘ ১৮ মাস পর বাংলাদেশ আওয়ামী লীগ-এর রাজবাড়ী জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনের ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সকাল সোয়া ১০টার দিকে গিয়ে দেখা যায়, জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে কয়েকজন স্থানীয় ব্যক্তি দাঁড়িয়ে আছেন। কার্যালয়ের দেয়ালে একটি ব্যানার টাঙানো রয়েছে এবং পাশে উড়ছে জাতীয় পতাকা।

ব্যানারে লেখা আছে, “৫ আগস্ট ২০২৪ সালের পর রাজবাড়ীতে প্রথম ‘জয় বাংলা’ স্লোগান দেয় জেলা যুবলীগ। আজ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের নেতৃত্বে পার্টি অফিস উদ্বোধন করা হলো।”

দেড় বছর বন্ধ থাকার পর হঠাৎ করেই এ কার্যক্রম ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ভ্যানচালক ইসমাইল হোসেন জানান, সকাল ১০টার দিকে অজ্ঞাত দুই যুবক জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করেন। পরে তারা জাতীয় পতাকা টাঙান এবং উদ্বোধনের একটি ব্যানার লাগান। কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যান।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup