শনিবার
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে কালুখালীতে যৌথ বাহিনীর টহল

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ পিএম
নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে কালুখালীতে যৌথ বাহিনীর টহল
expand
নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে কালুখালীতে যৌথ বাহিনীর টহল

নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে রাজবাড়ীর কালুখালী উপজেলায় সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে যৌথ টহল পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত কালুখালী উপজেলার রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বাজার, সড়ক এবং জনসমাগমপূর্ণ স্থানে এ যৌথ টহল কার্যক্রম পরিচালিত হয়।

টহল কার্যক্রমে নেতৃত্ব দেন কালুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ। এ সময় সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও বিজিবির সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেন।

টহল চলাকালে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে অবস্থানরত সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করা হয় এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রার্থী ও তাদের সমর্থকসহ রাজনৈতিক কর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের যৌথ টহল কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X