সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে সিঁধ কেটে চুরি চেষ্টায় চোর আটক

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৭:৪২ পিএম
পাংশা থানা
expand
পাংশা থানা

রাজবাড়ীর পাংশায় বসতঘরে সিঁধ কেটে চুরির চেষ্টা করার সময় মোহাম্মদ জামাল মন্ডল (২১) নামে এক চোরকে ঘনপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত প্রায় ৩টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের রূপিয়াট গ্রামের সাদ্দাম মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।

জামাল মন্ডল পৌর শহরের মৈশালা-মৈত্রডাঙ্গী গ্রামের আলম মন্ডলের ছেলে।

পাংশা থানা সূত্রে জানা যায়, সাদ্দামের স্ত্রী নাসিমা বেগম সিঁধ কেটে চোরকে ঘরে ঢুকতে দেখে চিৎকার করলে সাদ্দাম ও আশেপাশের লোকজন সেখানে উপস্থিত হয়ে জামালকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশের এএসআই পরিতোষ ঘটনাস্থলে পৌঁছে জামালকে উদ্ধার করে। তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর থানায় নিয়ে আসা হয়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বসতঘরে সিঁধ কেটে চুরির চেষ্টা করার অভিযোগে জামাল মন্ডলকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন