

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের পেকুয়ায় থানা পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ) রাত সাড়ে ৯টায় পেকুয়া থানার এসআই মোঃ সোহেল রানা’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা আব্দুল হামিদ সিকদার পাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ইয়াবা বিক্রয়ের অভিযোগে মোহাম্মদ ফারুক (৪১) নামের এক মাদক কারবারিকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে। সে ওই এলাকার নুরুল হুদার ছেলে। এছাড়াও রাতে পেকুয়া থানার এসআই উগ্যজাই মারমা’র নেতৃত্বে অপর একটি দল সদর ইউনিয়নের মধ্যম বাইম্যাখালী এলাকায় অভিযান চালিয়ে রেজাউল করিম (২৬) নামের অপর এক মাদক কারবারিকে ১১ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। সে দক্ষিণ মইয়াদিয়া এলাকার জানু মিয়ার ছেলে।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান আটককৃতদের বিরুদ্ধে মদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন