

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি (জেপি) ও গণঅধিকার পরিষদের দেড় শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টায় ইন্দুরকানী সদর ইউনিয়নের কালাইয়া রাজিয়া রশিদ মাদ্রাসা মাঠে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- জাতীয় পার্টির নেতা ও ইউপি সদস্য আবুল বাশার মৃধা, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি নেতা আ: রব শেখ, মৎস্যজীবী দল নেতা জাহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদের উপজেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো. মাসুম হাওলাদার, ওয়ার্ড মৎস্যজীবী দল নেতা বাবুল মোল্লা, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান এবং বিএনপি নেতা আব্দুর রাজ্জাকসহ প্রায় দেড় শতাধিক নেতাকর্মী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে নাসিম বিন সাঈদী, জামায়াতের পিরোজপুর পৌরসভা আমীর ইসহাক আলী খান, ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, জামায়াত নেতা আব্দুল হাই, আব্দুল মান্নান হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
