

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মেহেরপুরে নিঃসন্তান এক গৃহবধূ কে ধর্ষণের অপরাধে মুজা শেখ ওরফে মুজা কবিরাজ নামের এক ব্যক্তিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত এই রায় প্রদান করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত মুজা কবিরাজকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত মুজা শেখ মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর শেখপাড়ার মৃত হযরত আলীর ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক আলী মাসুদ শেখ এই রায় প্রদান করেন।
মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন রায় দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নি:সন্তান গৃহবধূ চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার হন । আজকে সেই মামলায় আদালত চূড়ান্তকারী যাবজ্জীবন রায় প্রদান করেছেন। এই রায়ের মাধ্যমে ধর্ষণের প্রভাব সমাজে কমে আসবে বলেও তিনি মনে করেন।
মামলার বিবরণীতে জানা যায়, ২০২১ সালে ৩ মার্চ চুয়াডাঙ্গা জেলার দর্শনার চিতল গ্রামের এক নিঃসন্তান দম্পতি সন্তান লাভের আশায় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে কবিরাজ মুজা শেখের কাছে চিকিৎসা নিতে আসেন। এ সময় কবিরাজ মুজা শেখ চিকিৎসা নিতে আসা স্বামী এবং স্ত্রীকে একটি রুমে নিয়ে গিয়ে ঔষধ দেওয়ার নাম করে স্বামীকে অজ্ঞান করে স্ত্রীকে ধর্ষণ করেন। ঘটনার পর এই দম্পতি মেহেরপুর সদর থানায় ৩ মার্চ একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্ত শুরু করে ঘটনা সত্যতা পায়। পরে মেহেরপুর সদর থানার সাবেক অফিসার ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা শাহা দারা খান ২০২১ সালের ১৯ নভেম্বর কবিরাজ মুজা শেখ কে আসামি করে আদালতে চার্জশিট জমা দেন। মামলায় সাক্ষী শেষে দোষী প্রমাণিত হাওয়ায় আদালত অভিযুক্ত কবিরাজ মুজা শেখ কে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এ সময় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় আরো এক বছর সাজা দেন।
মামলায় আসামি পক্ষের আইনজীবী হিসেবে আদালত উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মিয়াজান আলী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন।
মন্তব্য করুন
