বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতে যোগ দিলেন বিএনপির দুই শতাধিক নেতাকর্মী

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:০১ এএম
পিরোজপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
expand
পিরোজপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

বিএনপি ছেড়ে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার দুই শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে ইন্দুরকানী সদর ইউনিয়নের মিলবাড়ি এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।

নতুন যোগদানকারী নেতাকর্মীরা জানান, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারা একটি আদর্শিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক রাজনৈতিক প্ল্যাটফর্মের সন্ধানে ছিলেন। তাদের মতে, জামায়াতে ইসলামী মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-এই বিশ্বাস থেকেই তারা দলটিতে যোগ দিয়েছেন। অনুষ্ঠান শেষে নতুন যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ইন্দুরকানী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল কুদ্দুস মৃধা এবং ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল। খাইরুজ্জামান আতিকের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন মৃধা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি এস এম পারভেজ এবং পিরোজপুর পৌরসভা জামায়াতের আমীর রফিকুল ইসলাম রকিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই। জামায়াতে ইসলামী সেই বিকল্প শক্তি হিসেবে দিন দিন জনগণের আস্থা অর্জন করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X