শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গাবালীতে সমুদ্রগামী জেলেদের মাঝে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ  ‎ ‎

রাঙ্গবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৭:১৬ পিএম
রাঙ্গাবালীতে সমুদ্রগামী জেলেদের মাঝে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ  ‎ ‎
expand
রাঙ্গাবালীতে সমুদ্রগামী জেলেদের মাঝে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ  ‎ ‎

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সমুদ্রগামী নৌকায় নিরাপত্তা সরঞ্জাম ও বর্জ্য ব্যবস্থাপনা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসব বিতরণ করা হয়।

বেসরকারি সংস্থা উত্তরণের উদ্যোগে এবং ওশান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহযোগিতায় প্রায় অর্ধশতের অধিক জেলেদের মাঝে এই সরঞ্জাম ও বর্জ্য ব্যবস্থাপনা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মৎস্য অফিস প্রতিনিধি নেছার আহমেদ বলেন, বেসরকারি সংস্থা উত্তরণ'কে স্বাগত জানাই। তারা বরাবরই জেলেদের নিরাপদ যাত্রায় জানমালের ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে এমন কার্যক্রমের পাশে উপজেলা মৎস্য বিভাগ পাশে থাকবে।

‎অনুষ্ঠানে ফিসনেট প্রজেক্টের এরিয়া ম্যানেজার অনিমেষ বলেন, বিশেষ করে দ্বীপ অঞ্চলগুলোতে জেলেদের নিরাপদ ও নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মৃত্যুর ঝুঁকিতে এড়িয়ে চলার জন্যই আমাদের এই সামগ্রী বিতরণ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন