রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজ, মাদক ও দুর্নীতিমুক্ত বাউফলের বিজয় হয়েছে: এমপি শফিকুল ইসলাম মাসুদ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১১ পিএম
বাউফলের এমপি শফিকুল ইসলাম মাসুদ
expand
বাউফলের এমপি শফিকুল ইসলাম মাসুদ

আপনারা জীবনের ঝুকি নিয়ে মা-বোন,ভাই বন্ধুদের নিয়ে শুধু দাড়িপাল্লায় ভোট দিতে যান নাই, আপনারা গিয়েছেন চাঁদাবাজ মুক্ত বাউফলের বিজয়ের জন্য, মাদকমুক্ত বাউফলের বিজয়ের জন্য, দুর্নীতিমুক্ত বাউফলের বিজয়ের জন্য, সেই বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২(বাউফল) আসনে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী(দক্ষিন) এর সেক্রেটারী ড.শফিকুল ইসলাম মাসুদ।

আজ রোববার দুপুর ১২ টায় বাউফল পাবলিক মাঠে উপজেলা জামায়াতের উদ্দ্যোগে ১১ জোটের আয়োজিত এক শুকরিয়া সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রশাসনের সহযোগিতা কামনা করে তিনি বলেন, নির্বাচনের আগে জনগনকে দেওয়া নির্বাচনি ইশতেহার আমি পুরণ করতে চাই। সেই লক্ষে ইতিমধ্যে কাজ শুরু করেছি।

বাউফলবাসী উদ্দ্যেশ্যে বলেন, আমি আপনাদের খাদেম। তাই খাদেমকে খাদেমের মত কাজ করতে দিতে হবে। শেষ পর্যন্ত আল্লাহতালা বিজয়ের দ্বারপ্রাপন্তে পৌছে দিয়েছেন এ জন্য আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করছি। উপজেলা জামায়াতের আমীর মাও.ইছাহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিশের আইউব বিন মুছা, উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক মো. খালিদুর রহমান, পৌর জামায়াতের আমীর মাও. সেলিমুর রহমান প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X