

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঝুকিপূর্ণ পরিবারগুলোর খাদ্য নিরাপত্তার উন্নয়নে সরকারি ও বেসরকারি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের রেফারেল প্রক্রিয়া শক্তিশালীকরণ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা হলরুমে বেসরকারি সংস্থা সুশীলনের উদ্যোগে এবং সিডা/আইআরসি এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপজেলা ভারপ্রাপ্ত প্রানীসম্পদ কর্মকর্তা(ভেটেরিনারী সার্জন) শাহজাহান আলী, SIDA,IRC,CCHR প্রকল্পের রাঙ্গাবালী উপজেলার সুশীলন সংস্থার উপজেলা কোওডিনেটর মো: জাহাঙ্গীর আলম এবং AA,SRSP and CRI Project সুশীলন সংস্থার মো: বুলবুল আহম্মেদ,উপজেলা কোওডিনেটর মো:আকবর হোসেন,CYV সুরমা বেগম,ফিল্ড ফ্যামিলিটের,CF আমিনুল রহমান, স্বপ্না মৌলিক,বিভিন্ন মাল্টিমিডিয়া/প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী সহ আরো উপস্থিত ছিলেন উত্তরণ,ভার্ক,জাগোনারী,NGOপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাঙ্গাবালী একটি দ্বীপ অঞ্চল, এ অঞ্চলের লোকজন নদীভাঙ্গনের কবলে বরাবারই থাকে এবং যেকোনো দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়ে পরে।তাদের পুষ্টিকর খাবার এবং সরকারি বেসরকারি পরিষেবা প্রদান করা ও অবকাঠামো উন্নয়ন করা আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা ভারপ্রাপ্ত প্রানীসম্পদ অফিসার শাহজাহান আলী বলেন, ঝুঁকিপূর্ণ এই রাঙ্গাবালীতে এমন কাজকে স্বাগত জানাই। আশাকরি আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
