

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক সপ্তাহ আমদানি রপ্তানি বন্ধ থাকার পর দেশের একমাত্র চতুর্দেশিয় স্থলবন্দর বাংলাবান্ধায় আবারো আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (০১ জুন) সকাল থেকে বন্দর দিয়ে বাংলাদেশ,ভারত ও ভূটানের পণ্যবাহী ট্রাক দিয়ে আমদানি -রপ্তানি কার্যক্রম চালু হয়।
বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ।
জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে গত ২৫ মে থেকে ৩১ মে আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ব্যবসায়ীরা। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল ছিলো স্বাভাবিক।
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সাথে আমদানির রপ্তানি হয়ে থাকে। এদিকে বন্দরের আমদানি রপ্তানি শুরু হওয়ায় আবারো কর্মচঞ্চল হয়ে উঠে বাংলাবান্ধা স্থলবন্দরের পথ ঘাট ও ইয়ার্ড৷ শ্রমিক ও আমদানি রপ্তানিকারকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে বন্দর এলাকায়।
বন্দর কর্তৃপক্ষ জানায়, সকালে প্রথম দফায় ভুটান থেকে ৬৪ ট্রাক পাথর আমদানি হয়েছে। একই সাথে বাংলাদেশে থেকে সয়াবিন মিল ও জুট রোল রপ্তানি হয়েছে ১৯ ট্রাক।