বৃহস্পতিবার
০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে র‍্যাবের অভিযানে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ গ্রেফতার ১

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জ থানা এলাকা থেকে ৮৭ লক্ষ টাকা মূল্যমানের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ সুজন মোহন্ত (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২ এপ্রিল) র‍্যাব ১৩ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্যটি নিশ্চিত করেন৷।

এর আগে গতকাল বুধবার (১ এপ্রিল) বিকালে জেলার দেবীগঞ্জ উপজেলার ৮নং দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট ধনমণ্ডল এলাকার থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

জানা যায়,আটক সুজন মোহন্ত ওই ইউনিয়নের খগেরহাট বিনয়পুর এলাকার চিনমহন্তের ছেলে।

র‍্যাব জানায়, গতকাল বুধবার বিকেলে জেলার দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট ধনমণ্ডল এলাকার একটি বসতবাড়ীর সামনে ফাঁকা জায়গা থেকে র‍্যাব ১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন এবং অভিযান চলাকালে ২৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসহ সুজন মোহন্ত নামে ওই ব্যক্তিকে আটক করেন৷ পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি বিষ্ণু কষ্টিপাথরের মূর্তিটি সংরক্ষণ করে পাশ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করছিল বলে স্বীকারোক্তি দিয়েছে। পুলিশ জানায় উদ্ধার হওয়া বিষ্ণু মুত্তিটির দাম প্রায় ৮৭ লক্ষ টাকা।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, র‍্যাব ১৩ বিষ্ণু মূর্তিসহ একজন আসামিকে গতকাল রাতে থানায় সোপর্দ করেছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন