সোমবার
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম
দ্বিতীয় দিনের মতো পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও ১১ দলীয় নেতাকর্মীদের
expand
দ্বিতীয় দিনের মতো পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও ১১ দলীয় নেতাকর্মীদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়-১ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ও রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় থেকে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষোভ করছে জোটের নেতাকর্মী ও সমর্থকেরা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিএনপি মনোনীত প্রার্থী নওশাদ জমিরের পক্ষে বিভিন্ন এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ব্যানার ও ফেস্টুন টানানো হলেও সেগুলো অপসারণে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বরং ১১ দলীয় জোটের প্রার্থীর শাপলা কলি প্রতীকের ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে।

এতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি তাদের। একই সাথে দ্রুত বিএনপি প্রার্থীর অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পদত্যাগ দাবি করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে একই দাবীতে কর্মসূচী পালন করে তারা৷ তাদের দাবী পূরন না হলে আজ বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলন ডাক দেয়ার হুশিয়ারী দেন।

এদিকে অপ্রীতকর ঘটনা এড়াতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জেলা প্রশাসক কার্যায়লতে এতে প্রার্থীটাও বিপাকে পড়েছেন৷

এদিকে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম ও জেলা আমির ইকবাল হোসাইন জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামানের অফিসে কক্ষে গেছেন বিষয়গুলো জানানোর জন্য৷

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X