সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসায় মাদকের আসর, পরিচালকসহ আটক ৮ 

সাঁথিয়া প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৪:২৩ পিএম
মাদ্রাসায় মাদকের আসর, পরিচালকসহ আটক ৮ 
expand
মাদ্রাসায় মাদকের আসর, পরিচালকসহ আটক ৮ 

সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম মাস্টার পাড়ায় বনিআদম ইন্টারন্যাশনাল ক্যাডেড মাদ্রাসায় মাদকের আখড়ায় হানা দিয়ে ৪ জনকে আটক করে আতাইকুলা থানা পুলিশ। এছাড়াও অন্য এলাকা থেকে আরো ৪ জনকে মাদকসহ আটক করে।

সোমবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যককে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে আদালত।

থানা সুত্রে জানা যায়, আতাইকুলা থানা পুলিশ গোপন অভিযান চালিয়ে রবিবার দিনগত রাতে সাঁথিয়া উপজেলার বনিআদম মাদ্রাসা থেকে মাদকসহ ৪ জনকে আটক করে। আটককৃত মাদ্রসার পরিচালক মোঃ শরিফুল, পিতা- আব্বাস, সাং- বনগ্রাম, শহিদুল ইসলাম, পিতা- মোঃ আলাউদ্দিন, সাং- রসুলপুর, থানা- সাঁথিয়া, রবিন প্রধান, পিতা- মৃত - আবু প্রধান, সাং- কুমির গাড়ি, আঃ রহমান, পিতা- মৃত ময়েনউদ্দিন খা, সাং- কুমির গাড়ি, থানা- আতাইকুলা।

এদের প্রত্যককে একমাসের সাজা দেয় আদালত। এছাড়াও রিয়ন, পিতা- ফারুক, সাং- দুবলিয়া, আতাইকুলা,জেলা-পাবনা (২০ দিন) বিনাশ্রম কারাদন্ড, আলাউদ্দিন ভুঁইয়া, পিতা - ধুনু ভুঁইয়া, সাং- বামনডাঙ্গা, থানা- আতাইকুলা,জেলা-পাবনা (এক মাস) বিনাশ্রম কারাদন্ড, বিল্লাল হোসেন, পিতা - মৃত গফুর প্রামানিক, সাং- তেবিলা, থানা- সুজানগর, জেলা- পাবনা, (২০ দিন) বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মজিবর রহমান জানান আটককৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণির (৫) ধারা মোতাবেক সামারি ট্রায়ালের মাধ্যমে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। থানা এলাকাকে মাদক মুক্ত করতে অভিযান অবহ্যত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন