

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পাবনা জেলার বেড়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে চরাঞ্চলের অসহায় মানুষের মাঝে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাত্র ১০ টাকার বিনিময়ে ঈদ উপহার হিসেবে মানসম্মত শাড়ি ও লুঙ্গি পেয়েছেন প্রায় ১০০টি সুবিধাবঞ্চিত পরিবার।
শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় বেড়া উপজেলার হাঁটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের চর পেঁচাকোলা গ্রামে সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদ উপহার পৌঁছে দেন। উপহার পেয়ে আনন্দে আপ্লুত হন স্থানীয় সুবিধাবঞ্চিত পরিবারগুলো।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো. রাশেদ হোসেন, প্রতিষ্ঠাতা মো. শাকিল আহম্মেদ, আহ্বায়ক মো. আবদুল্লাহ আল-মামুন, আহ্বায়ক সদস্য মো. সাব্বির হোসেন (রাজা), সাবেক অর্থ সম্পাদক মো. সাব্বির হোসেন, সদস্য মো. সবেদুল, শফিকুল, মো. মেহেদীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা মো. লাল মিয়া।
উপদেষ্টা মো. লাল মিয়া বলেন, “নদীর এপারের মানুষ কিছুটা হলেও সুযোগ সুবিধা পায়, কিন্তু চরাঞ্চলের মানুষ অনেকটাই অবহেলিত। তাই ঈদের আনন্দ তাদের সঙ্গে ভাগাভাগি করতে আমরা এই চরাঞ্চলে এসেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা তাদের পাশে থাকার চেষ্টা করবো।”
সংগঠনের প্রতিষ্ঠাতা মো. রাশেদ হোসেন বলেন, “চরাঞ্চলের মানুষ কতটা সুবিধাবঞ্চিত, সেটা এখানে না এলে বোঝা যায় না। আমরা খুবই আনন্দিত যে তাদের মাঝে সামান্য হলেও ঈদের উপহার পৌঁছে দিতে পেরেছি। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন, তাহলে আমরা আরও বড় পরিসরে এই ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবো।”
মানবিক এই উদ্যোগের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।।
মন্তব্য করুন