

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাবনার সাঁথিয়া উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, যানজট নিরসন এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় উপস্থিত সদস্যরা উপজেলার বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং সেগুলো সমাধানে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে মাদকবিরোধী অভিযান জোরদার, কিশোর গ্যাং দমন, বাজার ও জনসমাগমস্থলে নিরাপত্তা বৃদ্ধি এবং সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন ও জনগণের যৌথ ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
মন্তব্য করুন