বুধবার
২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় জেলের জালে ৩৩ কেজির দুই কোরাল মাছ

হাতিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৯:৩০ পিএম আপডেট : ২৬ মে ২০২৬, ০৯:৩৫ পিএম
হাতিয়ায় মেঘনায় ৩৩ কেজি ওজনের দুটি কোরাল পেল জেলে
expand
হাতিয়ায় মেঘনায় ৩৩ কেজি ওজনের দুটি কোরাল পেল জেলে

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে একটি বড় ধরনের কোরাল ধরা পড়েছে। সমির মাঝি নামে এক জেলের কোরাল জালে ধরা পড়ে মোট ৩৩ কেজি ওজনের দুটি কোরাল মাছ। যা বিক্রি হয়েছে ৪৬ হাজার ২ শত টাকায়।

সমির মাঝির বাড়ি হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের শুল্লকিয়া গ্রামে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের চেয়ারম্যান ঘাট এলাকায় সুমি ফিস এজেন্সী নামে একটি আড়তে মাছ দুটি বিক্রি করা হয়।

আড়তের মালিক নাজিম মোল্লা জানান, দুপুরের পর জেলেরা ট্রলারযোগে মাছ দুটি চেয়ারম্যান ঘাটে নিয়ে আসে। হাতিয়ার সূখচর ইউনিয়নের পশ্চিম পাশে মেঘনা নদীতে কোরাল জাল ব্যবহার করে মাছ দুটি ধরা হয়।

তিনি আরও জানান, আড়তে আনার পর মাছ দুটি ডাকের মাধ্যমে বিক্রি করা হয়। প্রতি কেজির দাম ওঠে ১ হাজার ৪ শত টাকা। পরিমাপে মোট ৩৩ কেজি হওয়ায় মাছ দুটির দাম দাঁড়ায় ৪৬ হাজার ২ শত টাকা। পরে চেয়ারম্যান ঘাটের একজন স্থানীয় ব্যবসায়ী মাছ দুটি কিনে নেন।

এদিকে মাছ দুটি আড়তে উঠতেই স্থানীয়দের মধ্যে ভিড় তৈরি হয়। অনেকে বড় এই কোরালের ছবি ও ভিডিও তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন