শনিবার
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মশাল মিছিল

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ পিএম
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মশাল মিছিল
expand
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মশাল মিছিল

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মশাল মিছিল করেছে আজাদী মঞ্চ নোয়াখালী। ​শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় জেলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় আন্দোলনকারীরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

​মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "গণতান্ত্রিক আন্দোলনে হামলা ও গুলিবর্ষণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ন্যায়বিচার আদায় না হওয়া পর্যন্ত রাজপথের এই আন্দোলন অব্যাহত থাকবে।"

​উল্লেখ্য, শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের ওপর গুলিবর্ষণ এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম ঝুমা ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের ওপর হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

​কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেকুজ্জামান অন্তর, সদস্য সচিব কাজী মাইন উদ্দিন তানভীর, জাতীয় শ্রমিক শক্তির জেলা সেক্রেটারি ইসমাইল হোসেন সজীব, যুব শক্তির ইয়াসিন আরাফাত ও ফাহাদ হোসেন, আজাদী মঞ্চ নোয়াখালীর সংগঠক জোনায়েদ আপন, সুমাইয়া আক্তার প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X