বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৭:০৮ পিএম
ছবি : এনপিবি
expand
ছবি : এনপিবি

নেত্রকোনায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের শ্যামগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে নেত্রকোনাগামী সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ি ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম দুর্ঘটনায় চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছট

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank