বৃহস্পতিবার
০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হুমকিতে থাকা বোরো ফসল রক্ষায় ব্যবস্থা নেয়া হচ্ছে: ডেপুটি স্পীকার

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোরাডোবা বিল এলাকায় পানিতে তলিয়ে যাওয়ার হুমকিতে থাকা বোরো ফসল রক্ষায় আপদকালীন ব্যবস্থাসহ স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে গোরাডোবা বিল এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, গত ১৫ বছরে নদী ও খাল খনন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে ফসল নষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমান সরকার নদী ও খাল খননের উদ্যোগ নিচ্ছে, ফলে এসব সমস্যার স্থায়ী সমাধান হবে।

তিনি আরও জানান, অতীতে প্রবাহমান নদী লিজ দেয়া হলেও বর্তমানে নেত্রকোনার উদ্বাখালিসহ তিনটি নদী উন্মুক্ত ঘোষণা করা হয়েছে এবং ভবিষ্যতে এসব নদী আর লিজ দেয়া হবে না।

এ সময় তার সঙ্গে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকাইল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গোরাডোবা বিল এলাকার প্রায় ১০টি গ্রামের কৃষকদের প্রায় ২ হাজার হেক্টর জমির বোরো ধান গত কয়েক দিনের বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফসল রক্ষায় কৃষকরা স্বেচ্ছাশ্রমে মাটি কেটে অস্থায়ী বাঁধ নির্মাণ করছেন এবং এ কাজে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সহায়তা প্রদান করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন