

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পায়ুপথে অভিনব কায়দায় স্বর্ণ পাচারের সময় ২৩২ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ মো. সানি মাই (২৭) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। উদ্ধার হওয়া স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে (আইসিপি) এ ঘটনা ঘটে।
আটক সানি মাই ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জয়ধরখালি গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার বিস্তারিত জানিয়েছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা নিয়মিত তল্লাশি চালাচ্ছিলেন।
এ সময় সানি মাইয়ের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে আর্চওয়ে মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ধাতব পদার্থের সংকেত পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পায়ুপথে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন।
বিজিবি জানায়, পরে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এক্স-রে করা হলে পায়ুপথের ভেতরে দুটি স্বর্ণের বার থাকার বিষয়ে নিশ্চিত হওয়া যায়।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারিদের যে কোনো অপকৌশল প্রতিরোধে বিজিবি সজাগ রয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন