রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে মব সৃষ্টি করে ইমামকে মারধর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৭ পিএম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলারে ইমাম
expand
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলারে ইমাম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক ইমামকে মব সৃষ্টি করে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার উপজেলার রহনপুর পৌর এলাকার প্রসাদপুর কাঁঠাল মোড়ে ঘটনাটি ঘটে।

জানা গেছে, রহনপুর বেগুনবাড়ি এলাকার মাওলানা জয়নাল আবেদীন প্রসাদপুর ভাটাপাড়া জামে মসজিদের ইমাম। মক্তবের দুজন ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে স্থানীয়রা তাকে ডেকে নিয়ে মারধর করে। তবে এক ছাত্রীর বাবা জানান, ঘটনাটি সাজানো।

ভুক্তভোগী জয়নাল আবেদীন জানান, নতুন সরকারের জন্য মসজিদে যেভাবে দোয়া করা হয় আমি সেভাবেই দোয়া পরিচালনা করি। কিন্তু অনেকে এটি ভালোভাবে মেনে নেয়নি। প্রতিশোধ নিতেই তারা এরকম ঘটনা সাজিয়ে আমাকে লাঞ্ছিত করেছে। আমার স্ত্রী ও শিশু সন্তানকেও মারধর করা হয়েছে। আমি এর বিচার চাই। গোমস্তাপুর থানায় লিখিত অভিযোগ করব।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারীক বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X