

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, "আজকে অনেকের মাথায় টুপি দেখে মনে হচ্ছে তারা ইবাদত মনে হয় করে। আমরা চাই এই পরিবেশ যেন বাকি ১১ মাসই থাকে। শুধু রমজান এসেছে মাথায় টুপি তুলবেন না। এখন যে রকম পাচ্ছি আগামী ১১ মাস ও এরকম চেহারা সুরত এবং কর্ম আমরা আপনাদের দেখতে চাই।"
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমের সম্মানে ইফতার মাহফিলে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় আমির হামজা আরও বলেন,"আপনাদের এই কাজকে আমরা ছোটখাটো কাজ হিসাবে বিশেষ করে আমি দেখি না। আমি এটা মহান পেশা মনে করি। আপনারা যে মহান পেশায় আছেন যেখান থেকে তথ্যগুলো এনে জাতির সামনে দিবেন, সেই কাজটা যে এবাদত আমরা অনেকেই মনে করি না।"
তিনি আরও বলেন,"নির্বাচনে যদিও ইঞ্জিনিয়ারিং প্লানিং যাই বলেন মেকানিজম হয়েছে, তবুও গণতন্ত্রের বিজয় হয়েছে। আগামীতে আমরা চাই সাংবাদিককরা স্বচ্ছতার ধারাবাহিকতা ঠিক রাখবেন, ন্যায়কে ন্যায় এবং অন্যায় কে অন্যায় বলবেন, কোন ব্যাক্তি বা কোন গোষ্ঠীর দিকে ঝুলে পড়বেন না ঝুকে পড়বেনা।"
ইফতার মাহফিলে জেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দার সভাপতিত্বে ও শহর জামায়াতের আমির এনামুল হককের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ (অব:) খন্দকার এ.কে.এম. আলী মুহসিন।
এসময় গণমাধ্যম কর্মীরাসহ জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
